নারায়ণগড়টোলপ্লাজাতে তল্লাশি চলাকালীন গাঁজা সহ গ্রেফতার ৪ - The News Lion

নারায়ণগড়টোলপ্লাজাতে তল্লাশি চলাকালীন গাঁজা সহ গ্রেফতার ৪


৬০  নম্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের টোলপ্লাজাতে পুলিশের তল্লাশি চলাকালীন একটি প্রাইভেট কারে গাঁজা উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ।ওই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়িতে থাকা ৪ জনকে।ঘটনায় জানা গেছে শুক্রবার নারায়ণগড় থানার রামপুরাতে টোলপ্লাজায় পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেই তল্লাশি চলাকালীন ওড়িশার দিক থেকে আসা একটি প্রাইভেট কার থেকে উদ্ধার হয় ৮ কেজি গাঁজা। গাড়িতে থাকা ৪ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 


বাজেয়াপ্ত করা হয় গাঁজা।  আটক করা হয় চার চাকার একটি গাড়ি।শুক্রবার ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মেদিনীপুর জেলা দায়রা আদালতে তোলে পুলিশ।গাড়িটিতে করে কিভাবে কোথায় গাঁজা পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে নারায়ণগড় থানার পুলিশ। ধৃতচারজনের বাড়ি উড়িষ্যায়।উড়িষ্যা থেকে এই রাজ্যে গাঁজা পাচার করার জন্য তারা এসে ছিল। পুলিশ তাদের জিজ্ঞাসা করে জানার চেষ্টা  করছে তারা কোথায় গাঁজা পাচার করার  জন্য যাচ্ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.